ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশু নিহত

নাটোর প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ১৪:২৪আপডেট : ১২ মার্চ ২০২২, ১৪:২৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর ফজলিতলা এলাকায় মোটরসাইকেলে বসা মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির মা-বাবা। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি কেরামত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই শিশুর নাম ফাহিয়া আক্তার (৭)। সে সদর উপজেলার হয়বতপুর এলাকার ফারুকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি কেরামত আলী ও বনপাড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিলন জানান, শনিবার  সকালে বাবার মোটরসাইকেলে মায়ের কোলে বসে নানা বাড়ি থেকে ফিরছিল শিশু ফাহিয়া। পথে কালিকাপুর ফজলিতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় শিশুটি ছিটকে রাস্তায় পড়ে। পাশেই রাস্তায় পড়ে আহত হয় শিশুটির বাবা ফারুক হোসেন ও  মা দিলারা বেগম।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান