ফুটপাতে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ধানক্ষেতে যুবকের লাশ

পাবনা প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৬:৪১আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬:৪১

পাবনার বেড়া উপজেলার একটি ধানক্ষেত থেকে ইমরান হোসেন (২৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে ওই যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার পৌর এলাকার সান্যালপাড়ার আল-হেরা নগরের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে বেড়া মডেল থানা পুলিশ। নিহত ইমরান হোসেন বেড়া উপজেলার করমজা গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে। পৌর এলাকার ফুটপাতে বাবার সঙ্গে কাপড় বিক্রি করতেন তিনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফুটপাতে ব্যবসা করা নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ্র সরকার বলেন, সকালে আল-হেরা নগরীর ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম