রাজশাহীতে রাজকীয় আলোকবাতি

রাজশাহী প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ১১:১৭আপডেট : ২৯ মার্চ ২০২২, ১১:২৭

রাজশাহী মহানগরীর তালাইমারি থেকে কল্পনা সিনেমা হলের মোড় (স্বচ্ছ টাওয়ার) পর্যন্ত ফোর লেন সড়ক দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতির আলোতে উদ্ভাসিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) রাত ৯টায় তালাইমারি শহীদ মিনার এলাকায় সুইচ চেপে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের পর এক ভিন্ন রূপ পায় রাতের রাজশাহী। সড়কে যেন রাজকীয় আলো! দেশের মধ্যে শুধু রাজশাহীতেই এই অত্যাধুনিক সড়কবাতি লাগানো হয়েছে। তাই রাজশাহী পরিণত হয়েছে দেশসেরা আলোর নগরীতে। এতে মুগ্ধ রাজশাহীবাসী। সোমবার রাতে সড়কে অনেককেই ফোনে ছবি তুলতে দেখা গেছে। এমনি একজন হলেন তালাইমারী এলাকা সাদিকুল ইসলাম বললেন, সড়কবাতির আলো একটু কম মনে হচ্ছে। তবে দেখতে সুন্দর লাগছে।

সড়কে রাজকীয় আলো! উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বাংলাদেশের মধ্যে শুধু রাজশাহীতে এমন দৃষ্টিনন্দন সড়কবাতি লাগানো হয়েছে। এই আলোর কারণে রাস্তায় নাগরিকদের একদিকে স্বাচ্ছন্দ্যে চলাচল হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা বাড়ছে। পাশাপাশি নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আগামীতে আরও বড় সড়কগুলোতে এমন দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি লাগানো হবে। এভাবেই রাজশাহীকে আরও আধুনিক উন্নত ও সৌন্দর্যের নগরী হিসেবে গড়ে তোলা হবে।’

উল্লেখ্য, ১২৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের আওতায় এই সড়ক ফোর লেনে উন্নীত করেছে রাজশাহী সিটি করপোরেশন। সড়কটি প্রশস্ত করার পর সম্প্রতি সড়কের আইল্যান্ডে বসানো হয় ১৩০টি আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন পোল। প্রতিটি পোলের মাথায় লাগানো হয়েছে ১৩টি আধুনিক লাইট। এ ছাড়া সড়ক সংলগ্ন বাঁধে স্থাপন করা হয়েছে ১৮০টি আধুনিক সুদৃশ্য গার্ডেন লাইটের পোল। প্রতিটি পোলে রয়েছে পাঁচটি অত্যাধুনিক লাইট। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়কবাতিতে ব্যয় হয়েছে তিন কোটি ৫৬ লাখ টাকা।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি