৭৫০ টাকা দিয়ে জুতা কিনে ভোক্তা অধিকারে নালিশ করে পেলেন ১২৫০

রাজশাহী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ২০:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২০:২৪

রাজশাহীতে ৭৫০ টাকা দিয়ে কেনা জুতার দাম মোবাইল ব্যাংকিং পেমেন্টে ৭৬৫ টাকা নেওয়ায় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জরিমানার ২৫ শতাংশ এক হাজার ২৫০ টাকা গ্রাহককে দেওয়া হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সংস্থাটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এই জরিমানা করেন।

জানা যায়, দোকানে জুতা কেনার পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেছিলেন রাজশাহীর আবদুর রহিম। এ জন্য ৭৫০ টাকার জুতার দামের সঙ্গে অতিরিক্ত ১৫ টাকা নিয়েছিলেন ‘নাজ সুজ’ নামের ওই জুতার দোকানের বিক্রয়কর্মী। এ কারণে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

হাসান-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুর রহিম সম্প্রতি নগরীর বাটার মোড়ের নাজ সুজ থেকে জুতা কেনেন। মোবাইল ব্যাংকিং পেমেন্টে জুতার দামের সঙ্গে অতিরিক্ত ১৫ টাকা কেন নেওয়া হয়েছিল তার কোনও সদুত্তর দিতে পারেননি বিক্রয়কর্মী। তাই ১০ এপ্রিল আবদুর রহিম তাদের কার্যালয়ে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে উভয়পক্ষকে শুনানির জন্য ১৩ এপ্রিল ডাকা হয়। কিন্তু অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক শামসুল আলম উপস্থিত হননি।

এ কারণে আবার নোটিশ করে সোমবার ডাকা হয়। এ দিন তিনি উপস্থিত হন। এ সময় উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি হয়। তখন অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে শামসুল আলম কোনও ব্যাখ্যা দিতে পারেননি। তিনি ভুল স্বীকার করে জানান, কাজটা তার দোকানের বিক্রয়কর্মীরা করেছেন। এ কারণে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

হাসান-আল-মারুফ আরও জানান, শামসুল আলম জরিমানার অর্থ পরিশোধ করেছেন। তারপর আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ হিসেবে এক হাজার ২৫০ টাকা অভিযোগকারীকে দেওয়া হয়েছে। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

এদিকে, সোমবার (১৮ এপ্রিল) নগরীর পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ ও সহকারী পরিচালক (মেট্রো) ওসমান গনীর নেতৃত্বে মহানগরের বোয়ালিয়া ও রাজপাড়া এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী