ঈদের আগে খুলে দেওয়া হবে সিরাজগঞ্জের নলকা সেতু

সিরাজগঞ্জ প্রতিনিধি 
১৯ এপ্রিল ২০২২, ২২:০৯আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২২:০৯

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এ কাজ চলবে আরও এক বছর। কিন্তু আগামী ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে সিরাজগঞ্জে নবনির্মিত নলকা সেতু দিয়ে আগামী ২৫ এপ্রিল থেকে যান চলাচল করবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ পরিদর্শন শেষে সাসেক-২-এর প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। 

প্রকল্প পরিচালক বলেন, ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়, নলকা সেতু, হাটিকুমরুল গোলচত্বর ও চান্দাইকোনা এলাকায় রাস্তার সমস্যা ছিল। সেগুলোর কাজ করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল নবনির্মিত নলকা সেতুর ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী লেনটি ছেড়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পুরনো সেতু দিয়ে ঢাকামুখী লেনের যান চলাচল করবে। হাটিকুমরুল গোলচত্বর এলাকার রাস্তা ২৮ ফিট প্রশস্ত করা হয়েছে। এখন খুব সহজেই গাড়ি চলাচল করতে পারবে। চান্দাইকোনার নবনির্মিত সেতুটিও শিগগিরই ছেড়ে দেওয়া হবে।’ 

তিনি জানান, সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার চার লেন মহাসড়কে উন্নীত করার কাজ চলছে। করোনার কারণে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা যায়নি। আরও এক বছর সময় লাগবে। এ সময়টা দুই লেনে গাড়ি চালাতে হবে। এ ছাড়াও এই মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। 

এ সময় সাসেক-১ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক নূরে আলম সিদ্দিকী, সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক-১ গোলাম মর্তুজা, অতিরিক্ত প্রকল্প পরিচালক জয় প্রকাশ চৌধুরী, অতিরিক্ত প্রকল্প পরিচালক-২ আব্দুল হামিদ, প্রকল্প ব্যবস্থাপক-২ আহসান মাসুদ বাপ্পী এবং সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী