ভাত খাওয়ানোর জন্য ডেকে শিশুকে ধর্ষণ, রিকশাচালক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২২, ২১:০১আপডেট : ১৬ মে ২০২২, ২১:৫৭

ভাত খাওয়ানোর জন্য ডেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৪৬) নামে এক রিকশাচালককে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মে) বিকালে শাহজাদপুর পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই রিকশাচালক পাবনা জেলার চাটমোহর উপজেলার সন্দভার গ্রামের গাজিউর রহমানের ছেলে।

ভুক্তভোগীর মা দাবি করেন, ‘রবিবার বাড়ির পাশে খেলছিল মেয়ে। এ সময় রিকশাচালক হুমায়ুন কবির তাকে ভাত খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে গলাটিপে ধর্ষণ করে। পরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পাই। সোমবার সকালে তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে হুমায়ুনকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।’

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার তার শারীরিক পরীক্ষা করা হবে। শিশু ধর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী