নওগাঁয় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
২৮ মে ২০২২, ০৩:২৬আপডেট : ২৮ মে ২০২২, ০৩:২৬

নওগাঁর মান্দায় পৃথক পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ মে) সকাল, দুপুর ও বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।

নিহতরা হলেন উপজেলার মৈনম ইউয়িনের দক্ষিণ মৈনম গ্রামের আব্দুস সামাদ (৫৮), প্রসাদপুর ইউনিয়নের বিনয় বাজার এলাকার রবীন্দ্রনাথ পাইক (৬৬) ও চকরাজাপুর গ্রামের সাব্বির হোসেন (২৬)।

মৃত আব্দুস সামাদের মেয়ে সাবিনা খাতুন জানান, আমার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। রোজার কিছুদিন আগে তাদেরও ছাড়াছাড়ি হয়ে যায়। আমার একটা দুই বছরের সৎ বোনও আছে। বাবাই তাকে দেখাশোনা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই বোনকে নিয়ে বাবা বাইরে যান। এরপর থেকে তিনি নিরুদ্দেশ ছিলেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি আমগাছে বাবার লাশ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

অন্যদিকে রবীন্দ্রনাথ পাইকের ছেলে রতন পাইক জানান, বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাতে তিনি বারান্দায় ঘুমাতেন। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ের একটি আমবাগানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মৃত সাব্বির রহমানের স্ত্রী সুরমা জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে তার স্বামী সাব্বির হোসেন শোবার ঘরের দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করা হয়। সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। ফ্যানের হুকের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বিকালে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। থানায় তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও ওসি জানান।

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের