বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

নাটোর প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১৬:২৩আপডেট : ০৭ জুন ২০২২, ১৬:২৬

নাটোরের লালপুর উপজেলায় বাস ও পিকআপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) ভোরে উপজেলার কদমচিলান ইউনিয়নের ক্লিকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার বিল গারিন্দা গ্রামের রমজান আলীর ছেলে পিকআপচালক আপন মিয়া (২০) এবং একই এলাকার বাশাইল পশ্চিমপাড়া গ্রামের হাজি মঞ্জুর ছেলে হেলপার মোয়াজ্জেম হোসেন (৩০)। 

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, পঞ্চগড় থেকে বরিশালগামী গোল্ডেন লাইনের বাস ও পাবনা থেকে টাঙ্গাইলগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের চালক ও হেলপার রক্তাক্ত জখম অবস্থায় আটকা পড়েন। হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চালককে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হেলপার মোয়াজ্জেমকে আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। 

এসআই আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রকিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান