জামিনে মুক্তি পেলেন তানোর পৌরসভার নব নির্বাচিত মেয়র মিজান

রাজশাহী প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৩৩

রাজশাহী জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহীর তানোর পৌর মেয়র ও যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান। মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা বিএনপির দফতর সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এর আগে গত রবিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৫ মিনিটে প্যারোলে মুক্তি পেয়ে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ে তানোর পৌর মেয়র হিসেবে শপথ নেন তিনি। বিভাগীয় কমিশনার অফিসে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। শপথবাক্য পাঠ শেষে পৌর মেয়র মিজানুর রহমান মিজানকে পুনরায় জেলহাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, মেয়র হিসেবে শপথ নিতে আসার সময় ২০ জানুয়ারি দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমির সামনে থেকে তানোর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন (২১ জানুয়ারি) তাকে ৭ জানুয়ারি জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান