প্রতিবেশীর বাড়ির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৯ জুন ২০২২, ২১:৪৪আপডেট : ০৯ জুন ২০২২, ২১:৪৪

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্রতিবেশীর বাড়ির মাটির দেয়াল ধসে মো. মামুন (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য বোরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মামুন দুপচাঁচিয়া উপজেলার মধ্য বোরাই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। 

স্বজনদের বরাত দিয়ে দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বৃষ্টিতে প্রতিবেশী হামিদুলের বাড়ির মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ক্ষতিগ্রস্ত ওই দেয়াল মেরামত করছিলেন মামুন। কাজের একপর্যায়ে দেয়াল ধসে তার শরীরের ওপর পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’ 

দুপচাঁচিয়া থানার এসআই সোহেল রানা বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মামুনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের