‘পুলিশ খারাপ কাজ করে খবরের শিরোনাম হতে চায় না’

রাজশাহী প্রতিনিধি
৩০ জুন ২০২২, ১৬:৩৬আপডেট : ৩০ জুন ২০২২, ১৬:৩৬

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘ব্যক্তি পুলিশের অপরাধের কোনও দায় পুরো বাহিনী কখনও নেবে না। পুলিশ বাহিনী কোনও খারাপ কাজ করে খবরের শিরোনাম হতে চায় না বরং সাফল্যের মাধ্যমে সংবাদের শিরোনাম হতে চায়।’

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে রাজশাহী সারদা পুলিশ অ্যাকাডেমিতে ১৬৪তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশ বাহিনীর দায়িত্ব জনগণকে সেবা করা, জনগণকে ভালবাসা, দুর্দিনে সাহায্য করা। পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া।’

‘পুলিশ খারাপ কাজ করে খবরের শিরোনাম হতে চায় না’

পুলিশপ্রধান বলেন, ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই দেশের পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি ১৯৭২ সালের ৯ মে বাংলাদেশ পুলিশের প্রথম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। বর্তমান সরকারের সময় পুলিশের আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে উন্নত দেশের পুলিশের সমপর্যায়ে উন্নীত করতে পুলিশের বাজেট বৃদ্ধি ও সাংগঠনিক কাঠামোতে ক্যাডার পদসহ বিভিন্ন পদ সৃষ্টি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যদের আধুনিকায়নে অপরাধী শনাক্তে ও মামলা তদন্তে প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সাইবার সেন্টার, ডিএনএ ল্যাব, পুলিশ সদস্যদের কল্যাণের জন্য পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশের সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।’

বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি সারদায় ১৬৪তম ব্যাচের ৪৫৩ জন শিক্ষানবিশ কনস্টেবল ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সেরা হওয়া তিন জনকে ক্রেস্ট দেন আইজিপি।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী