৮টার পরও খোলা রাখায় সাত দোকানের বিদ্যুৎ বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৯:১২আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৯:১২

বগুড়ার আদমদীঘিতে সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯টি দোকানের মালিককে এক হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সাতটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা করে দিয়েছে। রবিবার (১৪ আগস্ট) রাতে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকার বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আদমদীঘি উপজেলা সদরে ও সান্তাহারে সে নির্দেশ অমান্য করে রাতে অধিকাংশ দোকান খোলা রেখে মালামাল বিক্রি করা হচ্ছিল। এমন খবর পেয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রবিবার রাতে অভিযান চালান। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত সান্তাহার পৌর এলাকা, পূর্ব ঢাকা রোড ও আদমদীঘি সদরে অভিযান চালানো হয়। সান্তাহার স্টার হোটেল ও পাশের ইলেকট্রিক সামগ্রীর দোকানে ২০০ টাকা করে জরিমানা, হোটেল মৌবণ ও বিসমিল্লাহ হোটেলে ২০০ টাকা করে জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ঢাকা রোডে দুটি মুদি দোকান ও একটি হোটেলে ২০০ টাকা করে জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ ছাড়া আদমদীঘি উপজেলা সদরে বিসমিল্লাহ ও ভাই ভাই হোটেলের ২০০ টাকা করে জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান