খায়রুন নাহারের লাশ উদ্ধার: জামিন মেলেনি মামুনের

নাটোর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৯:৩৫আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২০:৪৭

কলেজের শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক স্বামী মামুনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ সময় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার পর নাটোর জুডিসিয়াল আমলি আদালত ১-এর বিচারক মো. মোসলেম উদ্দিন এই আদেশ দেন।

আদালতের ইন্সপেক্টর নাজমুল হক জানান, সোমবার দুপুরে মামুনকে আদালতে পাঠায় সদর থানা পুলিশ। বিকাল সাড়ে ৫টার পর আদালতে হাজির করে জামিন আবেদন করে আসামিপক্ষ। তখন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, রবিবার সকাল ৭টায় নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কলেজছাত্র মামুন হোসাইনকে (২২) আটক করে পুলিশ।

মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের চাচাতো ভাই সাবের হোসেন বাদী হয়ে রবিবার বিকালে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। ওই মামলায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামুনকে আটক দেখিয়ে সোমবার আদালতে পাঠায় সদর থানা পুলিশ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী