কেজিতে ১০ টাকা বেশি নেওয়ায় জরিমানা ১০ হাজার

রাজশাহী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, ১৯:০৭আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৯:৩৭

রাজশাহীতে বেশি দামে ডিম-মুরগি বিক্রি করায় চার দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভাউচার না দেওয়া, প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে ডিম-মুরগি বিক্রি করায় জরিমানা করা হয়েছে।

জানা গেছে, অভিযানে অতিরিক্ত দামে মুরগি বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। নগরীর হড়গ্রাম বাজারে অবস্থিত রবিউল মুরগি ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রদর্শিত মূল্য তালিকায় ২৭০ টাকা কেজি সোনালি মুরগি হলেও ২৮০ টাকা দরে বিক্রি করছিলেন এই দোকানদার। কেজিতে ১০ টাকা বেশি নেওয়ার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই বাজারের তাসু স্টোরকে ডিমের মূল্য প্রদর্শিত না করায় এক হাজার, পিয়ারুল মুরগি ঘরকে এক হাজার ও নগরীর ঢালুর মোড়ের রাজা স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, অভিযানে মোট চারটি প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাজার নিয়মিত যাচাই করা হচ্ছে। যেহেতু ডিম-মুরগির দাম বাড়ার কারণে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাই অভিযান পরিচালনা করা হচ্ছে নিয়মিত। রাজা স্টোর ৩৮ টাকা হালির সাদা ডিম ৪৮ টাকায় বিক্রি করছে—এমন অভিযোগ আসে আমাদের কাছে। আমরা অভিযান পরিচালনা করে তাকে দুই হাজার টাকা জরিমানা করি ও সতর্ক হতে বলি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী