ছাত্রের চাকরির পরীক্ষা দিলেন শিক্ষক, মৌখিক দিতে এসে ধরা

রাজশাহী প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ২৩:০৪আপডেট : ২৭ আগস্ট ২০২২, ২৩:০৪

রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহায়ক পদের চাকরির নিয়োগ পরীক্ষায় অসুদপায় অবলম্বন করার দায়ে সাইমুম হাসান (২৫) নামের এক যুবককে এক মাসের জেল দেওয়া হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পরীক্ষা চলাকালে সময়ে তাকে আটক করে পরীক্ষা নিয়ন্ত্রক।

ভ্রাম্যমাণ আদালতে তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার গঙ্গানারায়ণপুর গ্রামের বাবার নাম মমতাজুল ইসলামের ছেলে।

রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ৩৪টি পদের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। এর মধ্যে ১৩টি পদ অফিস সহায়কের। শনিবার (২৭ আগস্ট) বিকাল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর নেতৃত্বে ভাইভা বোর্ডের সদস্যরা প্রার্থীরই লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখা মিলিয়ে দেখছিলেন। এ সময় সাইমুমের হাতের লিখিত পরীক্ষায় হাতের লেখার সঙ্গে বর্তমান অবস্থার লেখার মধ্যে অসঙ্গতি দেখতে পান। জিজ্ঞাসাবাদে নিজের দোষ শিকার করেন।

সাইমুম জানান, প্রাইভেট পড়তে গিয়ে রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার মো. ওয়ালিদ নামের এক শিক্ষকের সঙ্গে তার পরিচয় হয়। সেই ওয়ালিদই সম্প্রতি তার চাকরির লিখিত পরীক্ষা দিয়ে যান। এতে তিনি পাস করেন।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, পরীক্ষার্থী নিজে যে খাতায় লিখেছে সে খাতায় সে শূন্য  পেয়েছে। আর তার নামে অন্যজন যে খাতা জমা দিয়ে গেছে সেখানে সর্বোচ্চ নম্বর পেয়েছে। কিন্তু মৌখিক পরীক্ষায় সে কোনও প্রশ্নের উত্তর দিতে পারছিল না। এ ছাড়া তারা লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখা মিলিয়ে দেখে অসঙ্গতি পান। পরে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের দোষ স্বীকার করে।

জেলা প্রশাসক আরও জানান, এই অপরাধের জন্য ১৮৬০ সালের পেনাল কোডের ১৮৮ ধারা মোতাবেক সাইমুমকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর সঙ্গে যে শিক্ষকের সম্পৃক্ততা রয়েছে তার বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি