প্রত্যেক বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টিভি উপকেন্দ্র হচ্ছে: তথ্যমন্ত্রী

নাটোর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১২:৪০আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৭:০৫

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,‌ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীসহ দেশের প্রত্যেক বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টেলিভিশন উপকেন্দ্র স্থাপন করছেন। এসব উপকেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে, যাতে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়।’

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১১টায় বাংলাদেশ টেলিভিশনের ‘দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্র চালু করেন। ওই সময়ে সীমিত আকারে নাটোর উপকেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হতো। এখন নতুন ভবন নির্মানের ফলে উপকেন্দ্রের কার্যাবলী আরও সম্প্রসারণ হবে। সংযোজন হবে নতুন নতুন উদ্যোগ, যা বর্তমান সরকারের দেশব্যাপী উন্নয়নেরই অংশ। 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত চায় দেশের ধ্বংস। তারা ২০১৩ থেকে ২০১৫ সালে মানুষের ওপর আক্রমণ করেছিল। পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। অবরোধের নামে মানুষের মানবাধিকার লংঘন করেছিল।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি রাজনীতির নামে আবার যদি ভাঙচুর, বিশৃঙ্খল, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে, তাহলে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা নেবে সরকারের প্রশাসন। রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা প্রতিহত করা হবে।’

বিএনপি ও জামায়াতের ‘সম্পর্ক ছিন্নের’ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের ঐক্য আছে ও থাকবে। কারণ, গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের জবাবে নিশ্চুপ থেকে বিএনপি-জামায়াতের ঐক্যকে অবিচ্ছেদ্য বলে স্বীকার করে নিয়েছেন।’

নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।।

জানা গেছে, প্রায় দুই কোটি দুই লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নতুন ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তিন তলা বিশিষ্ট নবনির্মিত টেলিভিশন উপকেন্দ্র ভবনের প্রথম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্র, দ্বিতীয় তলায় সম্প্রচার ও নিয়ন্ত্রণ কক্ষ এবং তৃতীয় তলায় অফিস কক্ষ থাকছে। 

/এসএইচ/
সম্পর্কিত
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
বারনই নদীতে মাছ মরে ভেসে ওঠার কারণ খুঁজতে তদন্ত কমিটি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
সর্বশেষ খবর
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
সমতার বৈপরীত্য এবং সম্মিলিত দায় 
সমতার বৈপরীত্য এবং সম্মিলিত দায় 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি