প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ইডেনের ছাত্রী হাসপাতালে

রাজশাহী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১৪

দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ভেঙে অন্য মেয়েকে বিয়ে করায় প্রেমিকের বাড়িতে অনশন করেছেন ঢাকা ইডেন কলেজের এক ছাত্রী। রবিবার (২৮ আগস্ট) রাজশাহী তানোর উপজেলার চান্দুরিয়ায় ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছিলেন তিনি। ছেলের বাবা-মা বাসায় উঠতে না দেওয়ায় বাইরে বসে ছিলেন।

টানা দুদিন অনশন করে অসুস্থ হয়ে পড়ায় ওই ছাত্রীকে উদ্ধার করে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

ওই ছাত্রী দাবি করেন, তানোর উপজেলার চান্দুড়িয়া গ্রামের ওই ছেলের সঙ্গে তার ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্ক। এর মধ্যে প্রেমিক কাউকে কিছু না জানিয়ে তার সঙ্গে প্রতারণা করে অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। বিয়ের দাবিতে তিনি ছেলের বাড়িতে এলে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। তাকে খাবার পর্যন্ত দেয়নি। তিনি এই প্রতারণার বিচার দাবি করেন।

তার দাবি, ওই ছেলে ঢাকার যে বাসায় থাকতেন সে বাসার সবাই জানে তারা বিবাহিত। বন্ধু-বান্ধবরাও তাদের সর্ম্পকের বিষয়ে জানে। অথচ গত ১৬ আগস্ট অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। এই ঘটনায় বিচার চান তিনি।

এ বিষয়ে তানোর থানার এসআই হাফিজুর রহমান জানান, বিষয়টি জানার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। এই মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ রিসিভ করছেন না। আর ওই ছেলেও এলাকায় নেই। তিনি ঢাকায় আছেন। ওই ছাত্রীকে পুলিশের পক্ষ থেকে ঢাকায় গিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যকোনও সহযোগিতা চাইলে তাকে দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম