জয়পুরহাটে প্রাণ গেলো ৩ জনের 

জয়পুরহাট প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮

জয়পুরহাটে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারী ও কীটনাশক ছিটাতে গিয়ে এক কৃষক মারা গেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) সদর, কালাই ও আক্কেলপুর উপজেলার পৃথক তিনটি স্থানে এসব ঘটনা ঘটে।

পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন সদর উপজেলার পুরানাপৈল দস্তপুর গ্রামের মাহমুদ হোসেনের স্ত্রী মোছা. নাসিমা খাতুন (৪০), কালাই উপজেলার মূলগ্রাম মধ্যপাড়ার মজিদা বেগম (৬৫) এবং আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের লোকমান খলিফা (৬২)।

স্বজনরা জানান, নাসিমা খাতুন সকাল ৮টার দিকে স্বামীর ব্যাটারিচালিত আটোগাড়ির চার্জার খুলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কালাইয়ের মূলগ্রাম মধ্যপাড়ার মজিদা বেগমের ছেলে তার হাতে মাছ দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন। পরে মাছ জানালা দিয়ে বাড়িতে রাখতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে আক্কেলপুরে জমিতে সার দিতে গিয়ে কৃষক লোকমান খলিফা পুকুরের পানিতে পড়ে প্রাণ হারান। দুপুরে উপজেলার কাশিড়া গ্রামের ফসলি মাঠের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লোকমান কাশিড়া গ্রামের বাসিন্দা। 

আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, জমিতে সার দিতে গিয়ে  লোকমান খলিফা নামে ওই কৃষক পুকুরের পানিতে পড়ে মারা গেছেন। লোকমান খলিফা মৃগী রোগী ছিলেন বলে তার স্বজনেরা  জানিয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি