দেশসেরার আনন্দে রাজশাহী কলেজে মিষ্টি বিতরণ

রাজশাহী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ২০:১৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০১৮ এর ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। ২০১৫ সাল থেকে টানা চতুর্থবারের মতো দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে এই বিদ্যাপীঠ। এই সফলতাকে সামনে রেখে মিষ্টি বিতরণ ও র‌্যালির মধ্য দিয়ে আনন্দ উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে রাজশাহী কলেজের আয়োজনে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। কলেজের রজনীকান্ত সেন মঞ্চ থেকে শুরু হয়ে আনন্দ র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

দেশসেরার আনন্দে রাজশাহী কলেজে মিষ্টি বিতরণ

আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ড. পিযুষ কান্তি ফৌজদারসহ সব বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

এক শিক্ষকই বদলে দিলেন রাজশাহী কলেজ

র‌্যালি শেষে অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক বলেন, রাজশাহী কলেজ সবসময় শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তনের কথা ভাবে। শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক ও মেধার উৎকর্ষতা সাধনে কলেজ প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। আজকের এই সাফল্যের পেছনে সাবেক অধ্যক্ষের বড় একটি ভূমিকা রয়েছে। সে ধারাবাহিকতা রক্ষা করে সাফল্যের মাত্রাকে আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ চলছে। শিক্ষার্থীদের আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস রুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করা হচ্ছে। রাজশাহী কলেজের এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সহশিক্ষা সংগঠনের নেতৃত্ব, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনপ্রতিনিধিদের ইতিবাচক প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টার মধ্য দিয়ে সাফল্যের এই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম