সুটকেসে শিশুর লাশ, ঘাতক মা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২০

সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের শ্যামপুর গ্রামে মায়ের হাতে তানভিন হাসান(৯ মাস) নামে এক শিশু নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা রুবিয়া খাতুনকে(২২) আটক করেছে পুলিশ।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, সুটকেসে শিশুর লাশ লুকিয়ে ঘর ছেড়ে পালানোর সময় অভিযুক্ত মাকে আটক করে পুলিশে দেওয়া হয়। স্থানীয় সূত্র জানান, আটক রুবিয়া খাতুন পাশ্ববর্তী ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুড়ি গ্রামের আবু সাঈদের মেয়ে। পাঁচ বছর আগে শ্যামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সাইদুলের সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশের হাতে গ্রেফতার রুবিয়া খাতুন সন্ধ্যায় পুলিশের সামনে সাংবাদিকদের বলেন, শাশুড়ি তাকে প্রায়ই নির্যাতন করতো। অসুস্থ হলেও তার স্বামীকে প্রভাবিত করে ওষুধ কিনতে দিতো না। শাশুড়ির ওপর রাগ করে তিনি রবিবার রাতে তার ছেলেকে গলা টিপে হত্যা করেছেন। এরপর লাশ সুটেকেসে লুকিয়ে রাখেন।
সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, শিশুটির মৃতদেহ সুটকেসের মধ্যে ছিল। দুপুরে লাশ উদ্ধার করে সদর থানায় রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত মা রুবিয়া খাতুনকে থানা হেফাজতে রাখা হয়েছে।
সদর থানর ওসি হাবিবুল ইসলাম জানান, পুলিশ সুপার নিজেও রুবিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাকে প্রতিবন্ধী বা মানসিক ভারসাম্যহীন মনে হয়নি। শিশুটিকে হত্যার কারণ স্পষ্ট নয়। সন্ধ্যায় শিশুর বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি