রাতের আঁধারে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪০ যাত্রী

বগুড়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫২

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগেছে। এ সময় চালক ও সুপারভাইজার পালিয়ে গেলেও দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা ৪০ যাত্রী। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, আহসান এন্টারপ্রাইজের একটি বাস লালমনিরহাটের বুড়িমারী থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। বাসে সুপারি, আলু, জাম্বুরাসহ অতিরিক্ত মালামাল এবং অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। রাত ২টার দিকে শেরপুরের ছোনকা এলাকায় মহাসড়কে পৌঁছালে বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। চালক ও সুপারভাইজার বাস থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলেন। এরপর তারা পালিয়ে যান।

তিনি আরও জানান, খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সব যাত্রী নিরাপদে নেমে যেতে পারলেও মালামালসহ বাসের প্রায় অর্ধেক পুড়ে যায়। বাসসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর এ কে এম বানিউল আনাম জানান, অতিরিক্ত গরম হওয়ায় বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।

/আরকে/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের