রাজশাহীতে আফসার হোসেন সিআরপি’র কার্যক্রম শুরু

রাজশাহী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ০০:১১

আফসার হোসেন সিআরপি'র শাখা উদ্বোধন করা হচ্ছেরাজশাহীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)। সোমবার রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় আফসার হোসেন সিআরপি কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্বনয়কারী ড. ভেলরী এ টেইলর, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মমিন, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড’র (টিআরপি) সভাপতি সাইদুর রহমান।
প্রায় ৪ বছর আগে রাজশাহীতে সিআরপি’র শাখা স্থাপনের চিন্তাভাবনা করা হয়। এরই ধারাবাহিকতায় দুই বছর ধরে মহানগরীর মহিষবাথান এলাকায় সিআরপির শাখার কার্যক্রম শুরু হয়। ফলে এই অঞ্চলের মানুষদের আর পক্ষাঘাতের চিকিৎসা ও সেবা নিতে ঢাকায় যেতে হবে না।
এখানে গড়ে প্রতিদিন অন্তত ২০জন রোগী সেবা নিচ্ছেন বলেও জানানো হয়।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম