দুই গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

পাবনা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২২

পাবনার ঈশ্বরদীতে দুই গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুলাডুলি শেখপাড়া এলাকায় কৃষি ফার্মের রাস্তার পাশে আখক্ষেতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার আসামিরা হলো- ঈশ্বরদীর লক্ষ্মীকোলা গ্রামের বাকী বিল্লাহর ছেলে আল আমিন (২৫), নাটোরের বড়াইগ্রাম থানার গোপালপুরের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুর রশীদ (৩৫), লক্ষ্মীকোলা গ্রামের নায়েব আলী সরদারের ছেলে মহিদুল সরদার (৩৫) ও বড়াইগ্রাম থানার রাজাপুরের চাঁন মিঞার ছেলে জাবেদ (৩৫)। তাদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গার্মেন্টসে চাকরি করা এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিযুক্ত আল আমিনের। এর জেরে ঈশ্বরদীতে দেখা করার জন্য আসতে বলে। ওই তরুণী তার বান্ধবীকে নিয়ে শনিবার বিকালে ঈশ্বরদীর দাশুড়িয়া যান। আল আমিন বিভিন্ন কায়দা কৌশল খাটিয়ে বন্ধু-বান্ধবদের সহযোগিতায় ঘুরিয়ে-ফিরিয়ে রাত ৮টার পর তাদের নির্জন এলাকার আখক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশে জানান। পুলিশ ওই রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীদের থানা হেফাজতে নিয়ে আসে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, ভুক্তভোগীদের বক্তব্য শুনে রাতেই কুষ্টিয়া ও বড়াইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। অপর আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। এই ঘটনায় থানায় আইনি প্রক্রিয়াসহ ভুক্তভোগীদের মেডিক্যাল পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম