সিরাজগঞ্জে ১৫০ মিটার স্পার বাঁধ যমুনায় বিলীন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ০৮:২৫আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৮:২৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতিল স্পার বাঁধে ধস নেমেছে। গত মঙ্গলবার থেকে শুক্রবার (২১ অক্টোবর) পর্যন্ত বাঁধের প্রায় ১৫০ মিটার যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। স্পারটি ধসের কারণে হুমকির মুখে পড়েছে ওই এলাকার মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আজুগড়া সাবমেরিন কেবল সাইডের সার্স লাইন, ফসলি জমি ও বসতভিটা।

এদিকে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নে নদী ভাঙন অব্যাহত রয়েছে। গেলো সপ্তাহের ভাঙনে এই এলাকার প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন নদীতে বিলীন হয়েছে। আরেকটি দোতলা ভবন নদীর তীরে হেলে পড়েছে। যেকোনও সময় ভবনটি নদীতে ভেঙে পড়বে। এতে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে গেছে।

নদী ভাঙনের মুখে রয়েছে চাঁদপুর তা মীরুল মিল্লাত হাফিজিয়া মাদ্রসা, সদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এলাঙ্গী আটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বেলকুচি উপজেলার বেতিল স্পার বাঁধে ধস নেমেছে

এলাকাবাসী জানান, চলতি মাসে যমুনায় পানি বাড়ায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বেলকুচি উপজেলার মেহেরপুর থেকে চৌহালী উপজেলার বেড়ি বাঁধ পর্যন্ত নদী ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে প্রায় শতাধিক বসতভিটা নদীগর্ভে চলে গেছে। নদীতে বাড়িঘর হারানো মানুষ আশ্রয়ের অভাবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, ‌‘বেতিল স্পারে ধস নামায় স্পারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধু বস্তা ফেলে ভাঙন ঠেকানা সম্ভব না। পানি কমে গেলে স্পারটি সংস্কার করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ঈদ করার আশায় বইসা আছে বাড়ির লোকজন, নজরুল মর্গে, আমি থানায়
ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার যান চলাচল
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম