বগুড়ায় জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান ফের গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৪৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৪৪

গ্রেফতারের প্রতীকী ছবিবগুড়ার নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল ইসলাম মণ্ডলকে আবারও গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে ডিবি পুলিশ তাকে আদালত চত্বর থেকে গ্রেফতার করে। এর আগেও তিনি তিনবার গ্রেফতার হন।
জানা গেছে, গত ২০১৩ সালের ৩ মার্চ চাঁদে সাঈদীকে দেখানোর নামে গুজব ছড়িয়ে সহিংসতা ঘটানোর মামলায় নুরুল ইসলাম মণ্ডল আসামী হন। এ মামলায় তিনি জামিনে ছিলেন। বুধবার দুপুরে তিনি মামলার হাজিরা দিতে জেলা জজ কোর্ট চত্বরে পৌঁছালে সেখানে থাকা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
ডিবির ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, নাশকতার মামলার ওয়ারেন্টমূলে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জামায়াতের নেতাকর্মীরা জানান, নুরুল ইসলাম এর আগে তিনবার গ্রেফতার হয়েছিলেন। তিনি ছাড়াও জামায়াত সমর্থিত দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মণ্ডল ও শেরপুর উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান বর্তমানে কারাগারে আছেন। এছাড়া জামায়াত সমর্থিত কাহালু উপজেলা চেয়ারম্যান মাওলানা তায়েব আলী ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম