হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টায় ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ১৪:৩৬আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৪:৩৬

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) রাতে রামেক হাসপাতালের ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার সোমেনা (৩৯) ও পাবনার জেলার সুজানগর এলাকার কামরুল ইসলাম (২৮)। তারা দুজনই গত শুক্রবার দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, তারা দুজনই ডেঙ্গুতে আক্রান্ত ছিল। শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় তাদের বাঁচানো যায়নি। রাতে তারা মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। এ নিয়ে হাসপাতালে ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট চার জন রোগী।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান