সমাবেশের লিফলেট বিতরণকালে হামলা, বিএনপির সাবেক দুই এমপিসহ আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১৫:৪৭আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৫:৪৯

রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির সাবেক দুই এমপিসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দুটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল বাজার এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) আসিফা আশরাফি পাপিয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান ও রাশেদুল হাসান রঞ্জন।

জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশ সফল করতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জামতৈল বাজার এলাকায় উপজেলা বিএনপি অফিসের সামনে লিফলেট বিতরণ করছিলেন নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে সাবেক এমপিসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

টিয়ালশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে কামারখন্দ উপজেলা বিএনপি কার্যালয়ে প্রস্ততি সভা হয়। এরপর লিফলেট বিতরণকালে অর্তকিত ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। সেই সঙ্গে দুই গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানান।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ জানান, বিএনপির লিফলেট বিতরণের সময় তাদের দুই গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মারধর করা হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী প্রধান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ালশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

/এসএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান