আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৫:৪০আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৫:৪২

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশে আবারও আগুন সন্ত্রাসের মতো নাশকতা দেখা দিলে আগের মতোই কঠোর জবাব দেওয়া হবে।’

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইতিপূর্বে আগুন সন্ত্রাস যেভাবে মোকাবিলা করেছি আগামী দিনেও সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সেভাবেই মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা সবাই এক সঙ্গে কাজ করে দায়িত্ব পালন করে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। কিন্তু মাদকের ক্ষেত্রে এখনও স্বস্তি আসেনি। আমি বিশ্বাস করি, মাদকের এই সমস্যা থেকেও আমরা একদিন মুক্ত হবো।’

পুলিশ প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, ‘‘মাদক ও সন্ত্রাস থাকলে বিদেশি বিনিয়োগ হবে না দেশে কেউ আসবে না’’। আমরা সমাজ থেকে এগুলো দূর করার জন্য একসঙ্গে কাজ করে যেতে চাই।’

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের শত্রু। প্রতিটি ঘরে ঘরে মাদকের সমস্যা রয়েছে। তাই পরিবারকে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে দায়িত্বশীল হতে হবে। এই দেশে ২ থেকে ৩ শতাংশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সঙ্গে জড়িত যেই থাকুক না কেন- তাকে আইনের আওতায় আনা হবে।’ তিনি  মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহারিয়ার, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী