‘ঘনিষ্ঠ বন্ধু হয়ে চীন বাংলাদেশের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে’

নাটোর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২২, ১৭:৪৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৮:৪০

চীন সবসময় বাংলাদেশের পাশে রয়েছে জানিয়ে চায়না রেলওয়ে আন্তর্জাতিক কোম্পানি লিমিটেডের বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি জাং জিয়াওলিয়াং বলেছেন, ‘চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বন্ধুরাষ্ট্র হিসেবে শুধু উন্নয়নে নয়; বরং যেকোনও প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও সামাজিক ও মানবিক সহায়তায় বাংলাদেশের পাশে রয়েছে চীন। দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ বন্ধু হয়ে চীন বাংলাদেশের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার গোডাউন চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য দলের নেতাদের মতো জনগণকে ভোটের আগে মিথ্যা আশ্বাস দেন না। শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করে দেখান।’

১৪ বছরের উন্নয়নের কথা ১৪ ঘণ্টায় বলে শেষ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৪ বছরে দেশকে ডিজিটালাইজড করা, করোনা মহামারি মোকাবিলা, পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। ফলে গত ১৪ বছরের উন্নয়নের কথা ১৪ ঘণ্টায় বলে শেষ করা যাবে না। অথচ গত ৩৭ বছরে অন্যান্য সরকার কি উন্নয়ন করেছে তা বলতে পারবে না।’

অনুষ্ঠানে সিংড়া পৌর এলাকার শীতার্ত দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উপজেলায় ১১ হাজার ৬০০ কম্বল বিতরণের কথা জানান আয়োজকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সভাপতি ডালিম আহম্মেদ ডন এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
গ্রেট হল থেকে গ্রেট ওয়ালশত্রুর আক্রমণ ঠেকাতে বানানো দেয়াল আজ মানুষের মিলনস্থল
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী