দুদিক থেকেই আসছিল ট্রেন, কাটা পড়ে প্রাণ গেলো ৩ জনের

নাটোর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২২, ১৪:১৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৫:৫৯

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেল গেটে ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি পাশের কেশবপুরে। তারা গোপালপুর থেকে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কেটে তাদের মৃত্যু হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন নারী আর দুজন ছেলে। 

তিনি আরও জানান, দুই লাইনে দুটি ট্রেন আসছিল। একটি ট্রেনের হর্ন শুনে তারা পাশের লাইনে যায়। কিন্তু তারা জানতো না ওই লাইনেও ট্রেন আসছে। মুহূর্তেই ওই ট্রেনে কেটে তাদের মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি মিহির রঞ্জন দেব জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। গোপালপুর রেলগেট থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে দুটি ট্রেন ক্রস করার সময় ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, মারা যাওয়ারা হলেন- কেশবপুর গ্রামের জসিমের ছেলে মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুর গ্রামের বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই গ্রামের মুনজুর রহমানের স্ত্রী সাথী (৩৫)।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান