এইচএসসির ফল

জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়ায় শীর্ষে সরকারি আজিজুল হক কলেজ 

বগুড়া প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৩

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়ায় শীর্ষে রয়েছে সরকারি আজিজুল হক কলেজ। দ্বিতীয় হয়েছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় স্থানে রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

সরকারি আজিজুল হক কলেজ থেকে এবার এক হাজার ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। পাস করেছেন সবাই। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ১৫১ জন। 

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮৮ জন পরীক্ষা দেন। সবাই পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ২৪৮ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৬৯ জন, মানবিকে ৫৭ ও ব্যবসায় শিক্ষায় ২২ জন। 

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল থেকে ৪৫৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৯১ জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ৭৩৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৭৩৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ৫৯০ জন।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩৬১ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২১০ জন। বিএএফ শাহীন কলেজ থেকে ৬৩ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫১ জন। 

জেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা জানান, নিবন্ধন করলেও অসুস্থতার কারণে তিনজন পরীক্ষায় অংশ নিতে পারেননি। জিপিএ-৫ প্রাপ্তিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুনাম অক্ষুণ্ন রেখেছেন। 

এ বছর বগুড়ায় ৬২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩৩ হাজার ১২৮ জন শিক্ষার্থী অংশ নেন। 

/আরআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি