দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, মাদ্রাসাশিক্ষক নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নূর ইসলাম (৪৫) নামে এক মাদ্রসাশিক্ষক নিহত হয়েছেন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় সদর উপজেলার ভবাইনগর পাঁচবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নূর গাইবান্ধার সুন্দরগঞ্জের বালাহাট এলাকার কসর আলীর ছেলে। তিনি ওই উপজেলার চকরাম মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, সদরের ভবাইনগর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। নূর কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ভবাইনগর এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দিনাজপুর ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম