বগুড়ায় অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৫৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৫৮

বগুড়া বগুড়ার নন্দীগ্রাম থেকে অপহৃত স্কুলছাত্র রাকিবুল হাসানকে (৯) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় এলাকায় একটি বাস থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য সিয়াম হোসেন (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। এসময় বিচারক আবু রায়হান তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, নন্দীগ্রাম উপজেলার আগপুর গ্রামের দরিদ্র পিঁয়াজু বিক্রেতা আশরাফ আলীর ছেলে রাকিবুল হাসান চৌমুহনি বাজার এলাকার আল-মদিনা একাডেমির দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করে। গত সোমবার বিকাল ৪টার দিকে ছুটির পর স্কুল গেট থেকে শিশু হাসানকে অপহরণ করা হয়। পরে তার বাবার কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। অন্যথায় শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। আশরাফ আলী সন্তানকে ফিরে পেতে অপহরণকারীর দেওয়া ব্যক্তিগত বিকাশ নম্বরে (০১৭৬৫৬৭৮২৮৯) তিন হাজার টাকা পরিশোধ করেন। পরে আশরাফ আলী মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানায় মামলা করেন।
মামলার এজাহারে সিয়ামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। সিনিয়র এএসপি (মিডিয়া) গাজিউর রহমান সাগর ও নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল সোর্স নিয়োগ এবং প্রযুক্তি ব্যবহার করে রাকিবুল ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হন। তারা নওগাঁ থেকে দিনাজপুর ও পরে রংপুরে আসে। অপহরণকারী চক্রের সদস্যরা মুক্তিপণের টাকা না পেয়ে শিশু রাকিবুলকে সিলেট অঞ্চলে পাচারের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার রাত ৮টার দিকে তারা শিশুটিকে নিয়ে রংপুরের মডার্নের মোড় থেকে রওনা হয়। তাদের অবস্থানের কথা জানতে পেরে পুলিশ বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড়ে চেকপোস্ট বসায়। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সেখানে সিলেটগামী একটি বাস থামিয়ে তল্লাশি করলে শিশু রাকিবুল হাসানকে পাওয়া যায়। এসময় অপহরণকারী চক্রের হোতা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জৈয়ন্তীপুর গ্রামের সাহেব আলীর ছেলে সিয়াম হোসেনকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, সিয়াম হোসেন অপহরণকারী চক্রের সদস্য। তিনি অপহরণ কাজে সহযোগিতা পেতে ছদ্মনামে ১৫ দিনের ব্যবধানে কাহালুর দেওগ্রামের মোকসেদ আলীর মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী মনিরা খাতুন (১৬) ও একই উপজেলার হারলতা গ্রামের লিটন মিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিনকে (১৫) বিয়ে করেন। সিয়াম শিশু হাসানের বাবাকে অর্থশালী ভেবে অপহরণ করেছিল। তার অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম