‘মুক্তিযুদ্ধের ইতিহাস ৫০ শতাংশও উত্থাপিত হয়নি’

রাজশাহী প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৩, ২৩:২৭আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২৩:২৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধের ইতিহাস ৫০ শতাংশও উত্থাপিত হয়নি। আমাদের আশপাশে যেসব মুক্তিযোদ্ধা জীবিত আছেন, তাদের গল্প শুনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস খুঁজে বের করতে হবে।’

রবিবার (০২ এপ্রিল) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণগ্রহীতাদের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই সময়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

চারঘাটের মুক্তিযোদ্ধাদের গৌরবময় ইতিহাস আছে, জাতির কাছে তা তুলে ধরতে হবে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৩ এপ্রিল চারঘাটের থানাপাড়ায় আক্রমণ করেছিল পাকিস্তানি বাহিনী। সেদিন থানাপাড়ার পুরুষদের পদ্মা পাড়ে নিয়ে হত্যা করেছিল, নারীদের বিধবা করেছিল তারা। কাজেই চারঘাটের মুক্তিযুদ্ধের আরও অনেক অজানা ইতিহাস মানুষের কাছে তুলে ধরতে হবে।’

মহান স্বাধীনতা দিবসে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধভিত্তিক ব্যতিক্রমী প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করায় উপজেলা প্রশাসনের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রয়োজন দেশপ্রেমিক নাগরিক। সেজন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া যেতে পারে।’

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন এ পরীক্ষার আয়োজন করেন। এর অংশ হিসেবে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৭ হাজার প্রশ্নপত্র পাঠানো হয়। শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিলি করে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান।

দেশপ্রেম ও মুক্তিযুদ্ধভিত্তিক ১৭টি প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছিল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে গত মার্চ মাসে পরীক্ষা দিয়েছিল চারঘাট উপজেলার ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের মধ্যে থেকে ২৭৯ জনকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭৯ বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে একটি করে বই তুলে দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অসহায় প্রতিবন্ধীদের ২১টি হুইলচেয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ৫১ জন ঋণগ্রহীতাকে ২৩ লাখ ৭৯ হাজার টাকা এবং অসুস্থ ১১ জন রোগীকে ৫০ হাজার করে সাড়ে পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়।

 

/এএম/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন জিয়া: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান