থেমে থেমে গাড়ির জট সিরাজগঞ্জ মহাসড়কে

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৩, ১৫:০৪আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৫:১১

ঈদ করতে শেষ মুহূর্তে প্রিয়জনদের কাছে ফিরছেন ঘরমুখো মানুষ। শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকে সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। সকাল ১১টা থেকে তা বেড়ে কয়েকগুণে দাঁড়িয়েছে। এর ফলে থেমে থেমে গাড়ির জট লাগছে এই মহাসড়কে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে নলকা মোড় এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র।

ঢাকা থেকে আসা বাসযাত্রী মাসুদ রানা বলেন, আমার বাড়ি উল্লাপাড়াতে। টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় এলাকা পর্যন্ত যানজট। সেতুর পশ্চিমপাড়ের সায়দাবাদ এলাকায় বাস থেকে নেমে তিন কিমি হেঁটে কড্ডার মোড় পর্যন্ত আসলাম। এখন লোকাল বাসে করে বাড়ি যাবো।

যানজটের কারণে হেঁটেই রওনা হয়েছেন কয়েকজন

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ট্রাফিক পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, গতকালের তুলনায় আজ ভোর থেকে মহাসড়কে গাড়ির চাপ অনেকটা বেড়েছে। তবে কোথাও যানজটের মতো অবস্থা তৈরি হয়নি।

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, মহাসড়কে গাড়ির প্রচুর চাপ বেড়েছে। ঝাউল ওভার ব্রিজ এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় কিছু গাড়ির জট লেগেছিল। এখন স্বাভাবিক হচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান