বাসি খাবার বিক্রি করায় ঐতিহ্যবাহী হোটেলের ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৩, ০৮:৫৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৮:৫৭

মেয়াদহীন, পচা, বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে বগুড়া শহরের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী খাবার প্রতিষ্ঠান আকবরিয়া গ্র্যান্ড হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী জানান, বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া গ্র্যান্ড হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলে বাসি মিষ্টি, মাখন বিক্রি ও সংরক্ষণ, মেয়াদহীন রসমালাই বিক্রি, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, নোংরা ফ্রিজিং ব্যবস্থা, মিষ্টিতে মাছি পড়ে থাকা, অপরিচ্ছন্ন খাবার সংরক্ষণের অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হোটেল ব্যবস্থাপনা উন্নত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। হোটেলটি পরে আর এমন কাজ করলে সিলগালা করে দেওয়া হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সূত্র জানায়, আকবরিয়া গ্র্যান্ড হোটেলে প্রায় ৫০০ নিয়মিত কর্মচারী রয়েছে। গত জানুয়ারিতে কর্মচারীদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় হোটেলের কয়েকজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। এরপরও তাদের মধ্যে সচেতনতা আসেনি।

হোটেলের বিপণন বিভাগের প্রধান রমজান আলী বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মান নিয়ন্ত্রণ করতে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমাদের কাছেও ভোক্তাদের অভিযোগ আসে। সেগুলো গুরুত্বসহকারে দেখা হয়। কিন্তু এখানে অনেক কর্মচারী থাকায় ভুল-ত্রুটি হয়ে যায়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল, বগুড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম