ইসলামী আন্দোলনের ভোট বর্জন বিষয়ে ইসি রাশেদা বললেন, ‘কোনও প্রভাব পড়বে না’

রাজশাহী প্রতিনিধি
১৬ জুন ২০২৩, ২০:৪১আপডেট : ১৬ জুন ২০২৩, ২০:৪১

ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘এতে কোনও প্রভাব পড়বে না। ১০০-এর বেশি কাউন্সিলর প্রার্থী আছেন। তারাই ভোটারদের কেন্দ্রে আনবেন। নির্বাচন কমিশন চায়, বাধাহীন ও নিরপেক্ষ নির্বাচন। এ জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যাবেন। উৎসবমুখর পরিবেশে ভোট হবে। তবে কেউ ভোটারদের বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর নানকিং দরবার হলে এই সিটি নির্বাচনে নিয়োগ করা প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেছেন, ‘ভোটের মাঠে উত্তেজনা থাকেই। উত্তেজনার মধ্যেই সব কাজ করতে হবে। যখন যে পরিস্থিতি আসে তা মোকাবিলা করতে হবে। অধৈর্য হলে চলবে না।’

তিনি বলেন, ‘এটা অ্যাপ্রিহেনশন (আশঙ্কা)। এটা ঘটে গেছে বা ঘটবেই—এ রকম কিছু না। ভোটের মাঠে এ রকম অ্যাপ্রিহেনশন থাকেই। কাজেই অধৈর্য হওয়ার কিছুই নাই। ভোটে উত্তেজনা নাই—এ রকম তো আমি আমার লম্বা জীবনে দেখিনি। উত্তেজনার মধ্যেই সব কাজ করতে হবে। যখন যে পরিস্থিতি আসবে, তা মোকাবিলা করতে হবে।’

দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেছেন, ‘আপনারা নিয়ম মেনে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাবেন। কোনও অনৈতিক উপায়ে ভোটারদের প্রভাবিত করবেন না। যার ভোট তাকে দিতে দেবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এর কোন বিকল্প নেই। আমরা রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে একটি আদর্শ নির্বাচন হিসেবে তুলে ধরতে চাই।’

তিনি আরও বলেন, ‘যেকোনও প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে বা অনিয়মের আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে নির্বাচনি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ভোট গ্রহণকালেও যদি কোনও প্রার্থী আচরণবিধি লঙ্ঘন ও কেন্দ্রে সহিংসতা করেন অভিযোগ প্রমাণ হলে প্রার্থিতাও বাতিল করা হবে।’

এ সময় প্রিসাইডিং কর্মকর্তাদের যেকোনও পরিস্থিতিতে নিরপেক্ষ ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহীর রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান