সাবেক স্বামীর বিপক্ষে মেয়র পদে নির্বাচন করে আউলিয়া পেলেন ১৮৩ ভোট

বগুড়া প্রতিনিধি
২১ জুন ২০২৩, ২১:৫০আপডেট : ২২ জুন ২০২৩, ২০:০৪

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভা নির্বাচনে প্রাক্তন স্বামীর বিপক্ষে মেয়র পদে নির্বাচন করে মাত্র ১৮৩ ভোট পেয়েছেন আউলিয়া খন্দকার। নির্বাচনে তার প্রতীক ছিল ইস্ত্রি। তবে তার ভরাডুবি হলেও এই নির্বাচনে জয়লাভ করেছেন তার সাবেক স্বামী স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল খন্দকার।

বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত এই প্রার্থী জগ প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বর্তমান মেয়র আমিরুল ইসলাম বকুল পেয়েছেন দুই হাজার ৯২৪ ভোট। বুধবার (২১ জুন) সন্ধ্যায় রিটার্নিং ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়েশা খাতুন জানান, তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় পার্টির প্রার্থী এস এম সাহিদ লাঙ্গল প্রতীকে ৪৯২, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা কামরুল ইসলাম হাতপাতা প্রতীকে ১৩৯, স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার আবুল নারিকেল গাছ প্রতীকে এক হাজার ৫৬৫ ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত মেয়র জলিল খন্দকারের প্রাক্তন স্ত্রী আউলিয়া খন্দকার ইস্ত্রি প্রতীকে ১৮৩ ভোট পেয়েছেন।

আরও পড়ুন: মেয়র পদে সাবেক স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ

তিনি আরও জানান, পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৭৬ জন। এর মধ্যে পুরুষ আট হাজার পাঁচ ও নারী আট হাজার ৭১ জন। মোট ভোট পড়েছে ১২ হাজার ২৩০টি। ফাঁকা ভোট ছিল ৩২টি। ভোটের হার ৭৬.২৬ শতাংশ। মোট ভোট সংগ্রহের এক অষ্টমাংশ না পাওয়ায় জাতীয় পার্টির প্রার্থী এসএম সাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা কামরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকারের জামানত বাজেয়াপ্ত হবে।

এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তালোড়া পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপি গত ১৩ জুন মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার, মেয়র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুলসহ ১২ নেতাকে দলীয় সব পদ থেকে আজীবন বহিষ্কার করে। এ ছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা কামরুল ইসলাম। তিনি প্রচারণা থেকে সরে থাকলেও ইভিএমে তার নাম ও প্রতীক ছিল।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়, তিন সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ ও ৯ সাধারণ কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ করা হয়। সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসেন। দুই দফা বৃষ্টিতে ভোটে কিছুটা ছন্দপতন ঘটে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুই প্লাটুন বিজিবি সদস্য, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি