ঢাকা ও সিলেটে রিকশা চালিয়ে ২৬ বছর পালিয়ে ছিলেন সাজাপ্রাপ্ত আসামি

বগুড়া প্রতিনিধি
২১ জুলাই ২০২৩, ১৭:৪০আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৭:৪০

বগুড়ার শিবগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে (৬০) গ্রেফতার করা হয়েছে। পরিচয় গোপন করে দীর্ঘ ২৬ বছর ঢাকা ও সিলেটে অবস্থান করেছেন তিনি। অবশেষে গোপনে বাড়িতে এসে ফেরার সময় ধরা পড়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে তাকে শিবগঞ্জের আমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১২। তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সাইফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জের বিহার গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। 

র‌্যাব জানায়, ১৯৯৭ সালে চালককে হত্যা করে তার অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। সাইফুল ইসলাম ছিলেন মামলার দুই নম্বর আসামি। ২০০২ সালে বগুড়ার আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। ঘটনার পরপরই পালিয়ে যান। পরিচয় গোপন করে ঢাকা ও সিলেটে রিকশা চালান। মাঝেমধ্যে গোপনে শিবগঞ্জের বাড়িতে আসতেন। কয়েকদিন বাড়িতে অবস্থান করে ফিরে যেতেন। এবার ২০ দিন আগে বাড়িতে আসেন। ঢাকায় ফিরে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে আমতলি এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা তাকে সেখান থেকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম জানান, তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। দীর্ঘ ২৬ বছর পরিচয় গোপন করে ও দাড়ি রেখে ঢাকা ও সিলেটে রিকশা চালিয়েছেন। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, ওই ব্যক্তি সাজাপ্রাপ্ত এটা ঠিক। কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রবিবার আদালতে তুললে বিষয়টি নিশ্চিত করে জানা যাবে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি