বগুড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বগুড়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৩৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৩৬

যৌতুক বগুড়া যৌতুকের জন্য দিনা বেগম (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বিকালে শহরের কানুচগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর দিনা বেগমের স্বামী আল আমিন পলাতক রয়েছেন।
দিনা বেগমের পরিবারের সদস্যরা দাবি করেছেন, যৌতুকের কারণে তাদের মেয়েকে হত্যা করে তার শ্বশুর বাড়ির লোকেরা লাশ ঝুলিয়ে রাখে।
জানা গেছে, বগুড়া শহরের কানুচগাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আল আমিন প্রায় ৬ বছর আগে শহরের কাটনারপাড়ার হাবিবুর রহমানের মেয়ে দিনা বেগমকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। বুধবার দুপুরে দিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বামী আল আমিন প্রচারণা চালান। কিন্তু আশপাশের লোকজন এলে তিনি পালিয়ে যান।
দিনার বাবা হাবিবুর রহমান অভিযোগ করেন, আল আমিন যৌতুকের জন্য তার মেয়েকে প্রায়ই মারধর করতো। কিন্তু  সন্তানদের কথা ভেবে তার মেয়ে এতদিন সংসার করেছে। তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, পুলিশ ঘরে শোয়ানো অবস্থায় দিনা বেগমের লাশ পেয়েছে। তার বামে হাতে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম