‘সাংবাদিকদের আজ বেতন দেওয়া হয় না, মাঠ পর্যায়ে সম্মান পাচ্ছেন না’

পাবনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘সাংবাদিকদের আজ বেতন দেওয়া হয় না। তারা মাঠ পর্যায়ে সম্মান পাচ্ছেন না। এ জন্য গণমাধ্যমের মালিকের এগিয়ে আসতে হবে। ওয়েজ বোর্ড মালিক পক্ষরা মানতে চান না। সাংবাদিকদের পক্ষ থেকেও মামলা দিয়ে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে বাধা সৃষ্টি করে রেখেছেন। একজন সাংবাদিক ২২ ঘণ্টা কাজ করবে আর মালিকরা বেতন দেবে না এটা হতে পারে না। এ জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নিজামুল হক নাসিম বলেন, ‘সাংবাদিকের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক। তবে কোনও সাংবাদিকের সাংবাদিকতায় পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে তা শিথিল করা হবে। সাইবার নিরাপত্তা বিধান নিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। সাংবাদিকবান্ধব সরকারের পক্ষে সাংবাদিকদের জন্য ভালো কিছুই করবে এমনটা আশা করা যায়।’

সভায় পেশাগত বিভিন্ন দিক তুলে ধরা সাংবাদিকরা বলেন, সাংবাদিকতায় বড় বাধা সাইবার নিরাপত্তা বিধানসহ নানা প্রতিকূলতা। সংবাদে ক্ষুব্ধ হলে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে। এ জন্য সাইবার নিরাপত্তা বিধানসহ আলাদা আইনের প্রয়োজন নেই। এ ছাড়াও মূলধারার বাইরে ভুঁইফোড় সাংবাদিকদের উত্থান ঘটেছে। এ জন্য সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে হবে‌। মূলধারার সাংবাদিকের বেতন-ভাতার নিশ্চয়তা দিতে হবে।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, বর্তমান সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাবেক সম্পাদক উৎপল মির্জা প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম