হাসপাতাল থেকে পালালো আসামি

৬ দিনেও আসামির খোঁজ পায়নি পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৪

আসামির পলায়ন

পুলিশকে ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে হত্যা মামলার এক আসামি পালিয়েছে ছয়দিন আগে। তার নাম সেতু (২৪)। তবে এখন পর্যন্ত ওই আসামির নাগাল পায়নি পুলিশ।

সদর হাসপাতালে চিকিৎসাধীন সেতুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা, সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন এবং কনস্টেবল রশিদ ও দুলাল। তবে দায়িত্ব অবহেলার কারণে পুলিশ সদস্যদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানাকে জানিয়েছে বলে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আকরামুজ্জামান জানান। ২১ ফেব্রুয়ারি (রবিবার) সকালে সদর উপজেলার কল্যানী গ্রামে গরু লাউ গাছের পাতা খাওয়া নিয়ে আবু সাঈদ গংয়ের সঙ্গে একই এলাকার ভাটা শ্রমিক আমিনুল ইসলামের সংঘর্ষ হয়। এতে আমিনুলের ছেলে সোহেলরানা গুরুতর আহত হন। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই ঘটনায় সোহেলরানার চাচা মোকাদ্দেস আলী সেতু ও তার বাবা সাঈদসহ ১০/১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। সোহেলরানা মৃত্যুর খবর শুনে পুলিশকে ফাকিঁ দিয়ে সেতু ২২ ফেব্রুয়ারি (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যায়। সদর থানার উপ-পরিদর্শক মো. গোলাম মোস্তফা ও ওসি হাবিবুল ইসলাম জানান, আসামিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ২/১ দিনের মধ্যে হয়তো ধরা পড়তে পারে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি