অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩২

নওগাঁ নওগাঁয় অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে সানজিদা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার মান্দা-নিয়ামতপুর সড়কের বালুবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সানজিদা খাতুন জেলার নিয়ামতপুর উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী নিহতের খালা রোকসানা বেগম জানান, বিকালে সানজিদা মান্দা উপজেলায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য নিয়ামতপুরের কাঞ্চন বাজার থেকে অটোরিকশা যোগে আসছিল। পথে বালুবাজার নামক স্থানে অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে গেলে রাস্তায় ছিটকে পড়ে সানজিদা অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোজাফফর জানান, কোনও অভিযোগ না থাকায় মরদেহ সানজিদার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম