বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবন করায় এক গ্রামপুলিশসহ ৫ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম এ কারাদণ্ডাদেশ প্রদান করেন। রবিবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়।
দণ্ডিতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার চণ্ডিপুর গ্রামের গ্রামপুলিশ সিদ্দিকুর রহমান (৪০), খেংশহর গ্রামের নজরুল ইসলাম (৪২), ধুনট উপজেলার রাঙামাটি গ্রামের মঞ্জুরুল হক (৩৫), পাকুরিহাটা গ্রামের মেহের আলী (৪৫) ও সারিয়াকান্দি উপজেলার চর আগবোহাইল গ্রামের শহিদুল ইসলাম (৫০)।
নন্দীগ্রাম থানার এসআই এনামুল কবির জানান, শনিবার বিকালে দাশগ্রাম চণ্ডিপুর এলাকায় গ্রামপুলিশ সিদ্দিকুরের বাড়িতে মাদকের আসর বসে। খবর পেয়ে সেখানে গাঁজাসহ হাতেনাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
/এআর /এএইচ/








