টাকা দিয়ে এমপির জন্য ভোট কিনতে গিয়ে ধরা খেলেন ইউপি চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬

টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছেন সাঈদ হাসান তরফদার শাকিল (৪০) নামের এক ইউপি চেয়ারম্যান। এমন ঘটনা ঘটেছে নওগাঁ-৩ আসনের নির্বাচনি এলাকা মহাদেবপুরের সদর ইউনিয়নের খোলাশপুকুর।

অভিযোগ উঠেছে, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ছলিম উদ্দিন তরফদার সেলিমের জন্য টাকা দিয়ে ভোট কেনা হচ্ছিল।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শাকিল টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জনতার হাতে আটক হন। তিনি ওই প্রার্থীর ভাগনে এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিষয়টি শুনেছি। থানার ওসি গেছেন। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান