রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের অ্যাকাউন্ট অফিসার মইউদ্দিন মারুফকে (৪৩) ২০ পিস ইয়াবাসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অফিস থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালেক জানান, মারুফের ব্যবহৃত মোটরসাইকেল থেকে ইয়াবা পাওয়া গেছে। সে কারণে তাকে আটক করা হয়েছে। তবে বিষয়টি ষড়যন্ত্রমূলকও হতে পারে। মারুফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এআর/







