রাজশাহী কলেজে

মা-বাপ তুলে শিক্ষকের গালি: শিক্ষার্থীদের বিক্ষোভ-ঘেরাও

রাজশাহী প্রতিনিধি
০৪ মার্চ ২০১৬, ০৬:১১আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০৬:১১

রাজশাহী কলেজরাজশাহী কলেজ হোস্টেলের শিক্ষার্থীদের মা-বাপ তুলে গালি দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছে মুসলিম হোস্টেলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের বাসভবনও ঘেরাও করেন। এ সময় তারা গালি দেওয়া শিক্ষক আব্দুর রাজ্জাকের শাস্তিও দাবি করেন। পাশাপাশি হোস্টেলের অব্যবস্থাপনা দূর করার দাবি জানান। 
জানা গেছে, রাজশাহী কলেজে মুসলিম হোস্টেলের এ, সি ও নিউ ব্লকে গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই। বিষয়টি নিয়ে হোস্টেলের সুপারসহ কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষক আব্দুর রাজ্জাককে মৌখিকভাবে বলা হয়। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি। শিক্ষার্থীদের অভিযোগ উল্টো শিক্ষক আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের মা-বাপকে তুলে গালি দেন। এটি জানাজানি হলে বৃহস্পতিবার রাত নয়টার দিকে কলেজের মুসলিম হোস্টেলের শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তারা কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানে বাস ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের শান্ত করেন।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, শিক্ষার্থীরা কিছু দাবি-দাওয়া নিয়ে এসেছিল। সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা হোস্টেলে ফিরে যায়। আর শিক্ষকের গালি দেওয়া প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের