বাজারে সংকট সৃষ্টি করতে মজুত করা এক লাখ ডিম উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৮ মে ২০২৪, ২১:২৫আপডেট : ১৮ মে ২০২৪, ২১:৩২

বগুড়ায় কোল্ড স্টোরেজে অবৈধভাবে মজুত করা আরও এক লাখ পিস ডিম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ব্যবস্থাপককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  শনিবার (১৮ মে) বিকালে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২১ থেকে ডিমগুলো উদ্ধার ও তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার পিস বাজারজাত করা হয়। এ ছাড়া অবশিষ্ট ডিম দুই দিনের মধ্যে কেনা দামে বাজারজাত করবে- এমন মুচলেকা নেওয়া হয়।

বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানিয়েছে, মুন্সীগঞ্জের এক ব্যবসায়ী বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২১ নামে হিমাগার প্রতিষ্ঠা করেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে বিপুল সংখ্যক ডিম মজুত করা হয়েছে। গোপনে এমন খবর পেয়ে শনিবার বিকালে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সেখানে এক লাখ পিস ডিম পাওয়া যায়। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আদালত ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার ডিম বাজারজাত করেন। এ ছাড়া অবশিষ্ট ৬০ হাজার পিস ডিম দুই দিনের মধ্যে ক্রয় মূল্যে বাজারজাতের মুচলেকা নেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন, বগুড়া সদর থানা পুলিশ ও কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা।

এর আগে ১৫ মে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজের ভ্রাম্যমাণ আদালত মুরইলে আফরিন কোল্ড স্টোরেজ নামে হিমাগারে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ পিস ডিম উদ্ধার করেন। সেখানে মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং ডিমগুলো বিক্রি করতে এক সপ্তাহের সময় দেন।

/এফআর/
সম্পর্কিত
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
ডিমের বাজার কেন অস্থির, দাম বাড়ালো কারা
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান