অন্তরঙ্গ ছবি ফাঁস করায় কলেজছাত্রের সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি
২৩ মে ২০২৪, ১৩:১৫আপডেট : ২৩ মে ২০২৪, ১৩:১৫

রাজশাহীতে এক তরুণ-তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ফাঁস করে দেওয়া হয়েছে। ফেসবুক আইডি হ্যাক করে কেউ এসব ছবি নিয়ে ফাঁস করেছে বলে ওই কলেজছাত্রের অভিযোগ। সামাজিকভাবে এভাবে হেয় করার প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন। 

ভুক্তভোগী ওই তরুণ রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বুধবার (২২ মে) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় ভুক্তভোগী ওই তরুণীও তার সঙ্গে এসেছিলেন।

তিনি জানান, তাদের মধ্যে তিন বছর ধরে সম্পর্ক আছে। পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়ে আছে। গত ২০ মে একটি ফেসবুক আইডি থেকে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

ভুক্তভোগী ওই তরুণ জানান, তিনি আরিফ কেমিস্ট্রি নামে শহরের একটি কোচিং সেন্টারের ব্যবস্থাপক ছিলেন। মাসখানেক আগে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। ওই প্রতিষ্ঠানের সঙ্গে এখন তার কোনও সম্পর্ক নেই। কিন্তু ফেসবুক পোস্টে এই ছবি প্রকাশ করে আরিফ কেমিস্ট্রির পরিচালক আরিফুল ইসলাম আরিফকে জড়িয়ে দেওয়া হয়েছে। এটি পুরোপুরি মিথ্যা। তার ব্যক্তিগত বিষয়কে কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে। এ থেকেই বোঝা যায়, কোচিং সেন্টারটির সুনাম ক্ষুণ্ন করতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ছবি ছড়িয়ে দিচ্ছে।

তিনি আরও জানান, প্রথম দফায় তার ছবি প্রকাশের পর মোবাইল ফোনে একটি কল এসেছিল। অচেনা এক ব্যক্তি সমস্যা সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। যোগাযোগ না করলে আরও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি। এ ব্যাপারে আইনি সহায়তা পেতে মঙ্গলবার (২১ মে) নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘এটি একটি সাইবার অপরাধ। পুলিশের তথ্যপ্রযুক্তি বিভাগ জিডির তদন্ত করছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
এআই ট্রাফিক জরিমানার নামে সাইবার ফাঁদ
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের