পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে ট্যাংকলরি শ্রমিকদের অর্ধদিবস ধর্মঘট

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৬, ১৯:৪৫আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২০:০৪

পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে বুধবার অর্ধদিবস ধর্মঘট পালন করেছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। জামালপুরে জ্বালানি তেলের গাড়ি আটকে রেখে সদর থানা পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে এই ধর্মঘট পালন করা হয়। এই কারণে উত্তরাঞ্চলের বৃহত্তম জ্বালানি তেল বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়।

এদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যমুনা, পদ্মা ও মেঘনা ডিপোতে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ ছিল। ৫ ঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর হস্তক্ষেপে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ শুরু হয়।

সিরাজগঞ্জে ট্যাংকলরি ধর্মঘট

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান জানান, মঙ্গলবার দুপুরে জামালপুর সদর থানার উপ-পরিদর্শক সুব্রত কুমারের নেতৃত্বে একটি ট্যাংকলরি আটক করা হয়। ওই ট্যাংকলরিতে হাজী মফিজ উদ্দিনের মালিকাধীন প্রায় ৯ হাজার লিটার জ্বালানি তেল বহন করা হচ্ছিল। আটকের পর পুলিশ যমুনা ডিপো কর্তৃপক্ষের বৈধ কাগজপত্র দেখতে চায়। চালক ডিলার মফিজ উদ্দিনের দোকানের ক্যাশ মেমো ও উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের রশিদ দেখালেও সেটি ছেড়ে না দিয়ে থানায় আটকে রাখা হয়। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ ট্যাংকলরি ও জামালপুর ট্রাক শ্রমিক নেতারা পুলিশের সঙ্গে আলোচনা করলে বড় অঙ্কের ঘুষ দাবি করা হয়। যে কারণে বিষয়টি শেষ পর্যন্ত মীমাংসা হয়নি। পরে তারা বাঘাবাড়িতে ফিরে এসে সকাল থেকে এই কর্মসূচির ডাক দেয়।

বুধবার সকালে শ্রমিকদের আন্দোলন ও ধর্মঘটের খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামিম আলম ও সার্কেল এএসপি আবুল হাসানাত বাঘাবাড়ি যমুনা ডিপোতে এসে জরুরি আলোচনায় বসেন। এ সময় যমুনা ডিপোর ম্যানেজার আব্দুল মজিদ খান, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য সেলিম রেজা, ডিলার মফিজ উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টির সমাধান হয়েছে।

জেলা প্রশাসক মো. বিল্লাল বলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খবর পেয়ে আমি জামালপুরের ডিসির সঙ্গে কথা বলেছি। কী নিয়ে সমস্যা হয়েছে, সেটা স্থানীয় প্রশাসন ও শ্রমিক নেতারাই ভালও জানেন।

জামালপুর সদর থানার ওসি আব্দুল আউয়াল চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, ট্যাংকলরি চালক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মঙ্গলবার সেটি আটক করা হয়। পরে শ্রমিক নেতারা তা দেখালে সেটি ছেড়ে দেওয়া হয়।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান